৬ জুলাই ২০১৭


শ্রীমঙ্গল উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তির তারা বলেন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদ আহমেদ ও সাধারণ সম্পাদক রাজু দেব রিটন এবং কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাসকে সংগঠন থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না। এবং এ জন্য কেন্দ্রীয় কমিটিকে কেন সুপারিশ করা হবে না তা আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলা ও কলেজ ছাত্রলীগকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুঠোফোনে বিবার্তাকে জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির বিষয়টির সঠিক কোনো তথ্য পাচ্ছি না। এ জন্য আমরা কমিঠি স্থগিত করেছি। যাতে করে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করা যায়।

উল্লেখ্য, মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীমঙ্গল সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে সাত জন আহত হন। আহতরা হলেন – ইফতি, ইমন, ছাদিক, মেহরাব, সুজাত, সম্রাট ও নয়ন। এরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদ ও সাধারণ সম্পাদক রাজু গ্রুপের অনুসারী বলে জানা যায়। এ ঘটনায় নেওয়াজ ও আশিক নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত প্রকাশ : ০৬ জুলাই ২০১৭, ০১:৫৬ শ্রীমঙ্গল উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত মৌলভীবাজার প্রতিনিধি প্রিন্ট অঅ-অ+ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তির তারা বলেন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদ আহমেদ ও সাধারণ সম্পাদক রাজু দেব রিটন এবং কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাসকে সংগঠন থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না। এবং এ জন্য কেন্দ্রীয় কমিটিকে কেন সুপারিশ করা হবে না তা আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলা ও কলেজ ছাত্রলীগকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুঠোফোনে বিবার্তাকে জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির বিষয়টির সঠিক কোনো তথ্য পাচ্ছি না। এ জন্য আমরা কমিঠি স্থগিত করেছি। যাতে করে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করা যায়। উল্লেখ্য, মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীমঙ্গল সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে সাত জন আহত হন। আহতরা হলেন – ইফতি, ইমন, ছাদিক, মেহরাব, সুজাত, সম্রাট ও নয়ন। এরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদ ও সাধারণ সম্পাদক রাজু গ্রুপের অনুসারী বলে জানা যায়। এ ঘটনায় নেওয়াজ ও আশিক নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

 

 

(আজকের সিলেট/৬ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন