৯ নভেম্বর ২০২০
আজজিুল আম্বিয়া, লন্ডন অফিস : জেলের অভ্যস্তরে মর্মান্তিক, করুণ, মর্মস্পর্শী শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নক্ষত্রের স্মরণে ইউকে বিডি টিভির উদ্দ্যোগে এক ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার ইউকেবিডি টিভির চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ইউকেবিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
বিশেষ অতিথিে বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক এমএ সালাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য জাতীয় চার নেতা পরিষদের সভাপতি শাহ ফারুক আহমদ এডভোকেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব মামুন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুহান আহমদ টুটুল, ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি সুজাত মনসুর, নিউপোট আওয়ামী লীগের সভাপতি শেখ তাহির উল্লাহ, লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য এর প্রতিষ্টাতা আফছার খান সাদেক, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ম. জয়নুল আবেদীন রোজ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জামাল আহমেদ খান ও নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির।
সভায় বক্তারা বলেন, জেল হত্যা দিবসের এই শোকাবহ বিশেষ দিনে প্রতিটি বাঙালীর কাছে অনুরোধ আমরা যেন ত্যাগের ইতিহাস ভুলে না যাই। ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে যেন জলাঞ্জলি না দেই। আমাদের মনে রাখতে হবে খুনী মোশতাক এবং খুনী জিয়া চক্র বাংলাদেশকে আবার পাকিন্তান বানানোর লক্ষ্যে ও জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া মানসে ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ৩ রা নভেম্বরে জেলের অভ্যন্তরে জাতজাতীয় চারনেতাকে নির্মমভাবে হত্যা করেছিলো।
তারা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।