১১ অক্টোবর ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা ও মিডিয়া) শামসুল ইসলাম সরদার জানান, বিগত দিনে বিভিন্ন ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(আজকের সিলেট/১১ অক্টোবর/ডি/এসসি/ঘ.)