১ নভেম্বর ২০২০


সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাস কেড়ে নিয়েছে একজনের প্রাণ। তিনি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩১। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।

আর একই সময়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেটে ২৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৬৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৬৬৪, সুনামগঞ্জে ২৪০৮, হবিগঞ্জে ১৮২১ ও মৌলভীবাজার জেলায় ১৭৮৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন। এর মধ্যে সিলেটে ৩১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। এই ৩৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২১৮৯ জন। এর মধ্যে সিলেটে ৬৬৬৬, সুনামগঞ্জে ২৩৪২, হবিগঞ্জে ১৫১৮ ও মৌলভীবাজারে ১৬৬৩ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৬ জন। এর মধ্যে সিলেটে ৪৮, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৪ জন।

শেয়ার করুন