১০ অক্টোবর ২০১৭


বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের হরতাল

শেয়ার করুন

নিউজ ডেস্ক ।। কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেলকে গ্রেফতারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এছাড়া বুধবার সারা দেশে বিক্ষোভ এবং শুক্রবার দোয়া দিবস পালন করবে দলটি। দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ ঘোষণা দিয়েছেন।

এর আগে সোমবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে দলের আমির মকবুল আহমাদ, নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিবৃতিতে জানানো হয় হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

শেয়ার করুন