৩১ অক্টোবর ২০২০


শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিন জনকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও চার জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে শায়েস্তাগঞ্জে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় সাত জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে একজনের মৃত্যু হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রাতেই তিন জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন