২৭ অক্টোবর ২০২০


ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় নারী নিহত

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনোয়ারা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আনোয়ারা বেগর উপজেলার সরদার কলোনির আব্দুল কাদিরের স্ত্রী।

মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন পাশে এ ঘটনা ঘটে।

মাইজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় একজন নারী মারা গেছেন। আমরা সিলেট জিআরপি পুলিশকে জানিয়েছি। মৃতদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশ আসছে।

শেয়ার করুন