২০ অক্টোবর ২০২০


প্রবাসী কমিউনিটি নেতা মতিউর রহমান শাহীনের পক্ষ থেকে শাড়ি বিতরন

শেয়ার করুন

বালাগঞ্জ সংবাদদাতা : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও এসএম মেমোরিয়াল ট্রাষ্ট্রের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান শাহীনের পক্ষ থেকে ১৪০ টি শাড়ি বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বালাগঞ্জ বাজারস্থ শ্রী মদন মোহন আশ্রমে ২৮টি সর্বজনিন পূজামন্ডপের প্রতিনিধিদের কাছে এই শাড়ি হস্তান্তর করা হয়।

উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়ন তালুকদার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, আশ্রম কমিটির উপজেলা পূজা পরিষদের সহ সভাপতি প্রদীপ দাস, যুগ্ম সাধারন সম্পাদক শিবুল দাস, পুলক দাস দূরন্ত, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অমল দাস আপন সহ মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।

এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী দেয়া করোনা ভাইরাস উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনের পাশাপাশি সরকারি বরাদ্দ বিতরন করা হয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দূর্গাপূজা পালন করার আহবান জানানো হয়।

শেয়ার করুন