২০ অক্টোবর ২০২০


জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল সড়কে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গোলবাহার (৪৫) নামে নারী নিহত হয়েছেন। নিহত গোলবাহার (৪৫) সিলেটের কানাইঘাট উপজেলার নন্দিরহাটের জামাল মিয়ার স্ত্রী।

সোমবার রাতে ওই সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর পাখিটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন