১৬ অক্টোবর ২০২০


১২ নভেম্বর চালু হচ্ছে সিলেট-কক্সবাজার ফ্লাইট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অবশেষে সিলেট-কক্সবাজার রুটে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল। সিলেটের পর্যটনপিপাসু মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আন্তরিক প্রচেষ্টায় প্রথমবারের মতো এ রুটে সরাসরি বিমানসেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে বৃহস্পতিবার ই-মেইলে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ হাবের যুগ্ম মহাসচিব ও লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবির চৌধুরী শীরু।

জানা গেছে, প্রথমদিকে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং দুটি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে। এই সেবা চালু হবে আগামী ১২ নভেম্বর থেকে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজার এবং রোববার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট রুটে চলবে এই ফ্লাইট।

সকল ভ্যাট-ট্যাক্সসহ সিলেট-কক্সবাজার রিটার্ন টিকিটের দাম পড়বে প্রতিজনে নয় হাজার ৪০০ টাকা আর শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকিটের দাম পড়বে চার হাজার ৭০০ টাকা।

শেয়ার করুন