৭ অক্টোবর ২০১৭
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান মসজিদ থেকে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থনীয় সূত্র জানায়, সকালে মসজিদের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
(আজকের সিলেট/৭ আক্টোবর/ডি/এসসি/ঘ.)