৯ অক্টোবর ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানী নগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নে ভাই ভাই স্পোটিং ক্লাব প্যায়ারাপুর এর পক্ষ থেকে প্যায়ারাপুর সমাজ কল্যাণ সংঘ ও প্যায়ারাপুর স্পোটিং ক্লাবের উপদেষ্টা হারুন চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে ভাই ভাই স্পোটিং ক্লাব প্যায়ারাপুরের নিজ কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ছালিক আহমদ,সমুজ আলী, শাহ মিলাদ মিয়া, সোহেল মিয়া, ছানা মিয়া, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মজাহিদুল ইসলাম, সদস্য সুমন, মুজীব, আমিনুর, অজিত, রুবেল, মোশাররফ, পারভেজ, ফাহিম, নাঈম, ওয়াহিদ, জাবেদ প্রমূখ।