৭ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক : নগরীর আখালিয়া এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত রুম্মান মিয়া আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নং বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে এবং সুনামগঞ্জ থানাধীন তেগরিয়া গ্রামের সুহেল মিয়ার ছেলে জহিরুল ইসলাম জনি। বর্তমানে জনি আখালিয়া বড়বাড়ির বন্ধন ডি/১৮ শহীদ মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।
বুধবার সকাল ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে আখালিয়াস্থ বড়টিলা এলাকা থেকে রুম্মান মিয়া ও জহিরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের মামলায় র্যাব দুজনকে গ্রেফতার করেছে। তবে এখনও তাদেরকে থানায় হস্তান্তর করা হয়নি।
উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় এ মামলা (মামলা নং-৬) দায়ের করেন ধর্ষিত স্কুলছাত্রীর পিতা।