২ অক্টোবর ২০১৭
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মতাই মিয়া (৫৫)।
সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মতাইয়ের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান জানান, সকালে রাস্তা পার হচ্ছিলেন মতাই। এসময় ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা নামে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়কে অবরোধ করেন। সেখানে তারা বিক্ষোভ মিছিল করেন। এতে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
(আজকের সিলেট/২ অক্টোবর/ডি/এসসি/ঘ.)