৩ সেপ্টেম্বর ২০২০


গোলাপগঞ্জে করোনায় স্যানেটারি ইন্সপেক্টরের মৃত্যু

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান।

বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে গোলাপগঞ্জে করোনায় মারা গেলেন ১১জন।

জানা যায়, মিজানুর রহমান গত ৩০ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মিজানুর রহমানের বাড়ি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামে।

শেয়ার করুন