২৩ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৫ এপ্রিল। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২১ জনে। সর্বশেষ শনিবার সিলেট বিভাগে নতুন করে আরও ৫৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায়। এ জেলায় ৫ হাজার ৩১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুনামগঞ্জে ১ হাজার ৯১২, হবিগঞ্জে ১ হাজার ৪৩৬ ও মৌলভীবাজারে ১ হাজার ৩৬০ জন।
সিলেট বিভাগে শনিবার দুপুর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৯৯ জন। এর মধ্যে সিলেটের ২ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৪৮ জন, হবিগঞ্জে ৯৩০ জন ও মৌলভীবাজারের ৮০২ জন সুস্থ হয়েছেন। এ বিভাগে শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৭ জন। এর মধ্যে সিলেটে ১২৬ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারের ১৯ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৪৮ জন। এরমধ্যে সিলেটে ৭০ জন, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজার জেলায় ২৩ জন।