২৮ সেপ্টেম্বর ২০১৭


নগরীর চৌকিদেখী থেকে ৮ কেজি গাঁজাসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর চৌকিদেখী থেকে ৮ কেজি গাঁজাসহ এক ‘মাদক ব্যবসায়ীকে’ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক লোকমান হোসেন (১৯) বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার ফাশিন গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, লোকমান সিলেটের রেলস্টেশন এলাকায় বসবাস করে বিভিন্ন স্থানে ‘মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন’।

লোকমান হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর চন্দ্র শেখর বড়ুয়া।

তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন চন্দ্র শেখর বড়ুয়া।

শেয়ার করুন