১৩ আগস্ট ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে ৩দফা বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও সুনামগঞ্জে লাগাতার ৩দফা বন্যা হওয়ায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা সৃষ্টি হয়। বন্যা কমে গেলেও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে।
 
গ্রামীণ সড়কে মানুষের দুর্ভোগের সীমা নেই বন্যা হওয়ায়। লন্ডবন্ড হয়েছে রাস্তাঘাট, বসতবাড়ি সহ অনেক কিছু। বন্যার কারণে উপজেলার প্রায় ১৫ টি রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষদের। তাদের দাবি দ্রুত যেন সংস্কার করা হয় রাস্তাগুলো।
 
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন্যায় উপজেলার কোন কোন গ্রামীণ রাস্তা খানাখন্দ সৃষ্টি ও ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষদের। আবার কোন কোন এলাকার পুরো রাস্তা ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুধু গ্রামীণ এলাকার রাস্তা নয় পাকা সড়ক ও বন্যায় অনেকটাই বিলীন হয়ে গেছে।
 
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, পরপর ৩ দফা বন্যা হওয়ায় ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। তবে অনুমান করা হচ্চে, বন্যাায় ব্রীজ কালভার্ট, পাকা রাস্তা, গ্রামীণ সড়ক সহ আনুমানিক প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ভাঙ্গা সড়কগুলোর তালিকা জেলা এলজিইডি প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।
 
উপজেলার সচেতন মহলের দাবী, উপজেলার বিভিন্ন রাস্তাগুলো ভেঙ্গে যাওয়া মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। যত দ্রুত সম্ভব রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন। যতদিন রাস্তাগুলো তাড়াতাড়ি সংস্কার করা না হয় তাহলে উপজেলার মানুষকে চলাচলে ভোগান্তি থেকে মুক্তি দেওয়া যাবেনা।
 
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামীম হাসান বলেন, উপজেলার ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা জেলায় অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে। যে সকল রাস্তার পুরো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই রাস্তাগুলো দ্রুত চলাচলের উপযোগী করে দেয়া হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন