১১ আগস্ট ২০২০
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমেনা বেগম রিমা ও সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ তম কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, মহাপরিচালক পদে ইউশা আরাফ, সহ-সভাপতি (একাডেমিক) সৌমিন দাস, ইশতিয়াক শিহাব, সহ-সভাপতি (সাংগঠনিক) মুহতাদি হাসান, মু. শরীফ জয় ও সহ-সভাপতি (গবেষণা ও প্রকাশনা) শাহরিন ইকবাল।
এছাড়া সহসম্পাদক পদে মো. আবু কাউছার, কোষাধ্যক্ষ সামিয়া রহমান খাঁন, সহ-কোষাধ্যক্ষ সৌমিক ঘোষ, সাংগঠনিক সম্পাদক আহনাফ ফাইয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মায়েম সাফায়েত করিমও সৈয়দ স্বাধীন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, ইভেন্টস ডিরেক্টর সাকিব আল রাফি, অফিস সম্পাদক ইসরাত জাহান, সহ-অফিস সম্পাদক ফখরুল আলম সাগর, নির্বাহী প্রধান (ভিজ্যুয়াল উইং) দেলোয়ার হোসেন, বিষয়বস্তু নির্মাতা সুমিয়া আহমেদ মুক্তা, সহ-বিষয়বস্তু নির্মাতা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, প্রজেক্ট সমন্বয়কারী মাজহারুল তপু, প্রকাশনা সম্পাদক মাহাদি হাসান শুভ, একাডেমিক পরিচালক তরিকুল রাজু, সায়েন্স টক ও সেমিনার বিষয়ক সম্পাদক মোয়াজ মোঃ আবদুল করিম, স্টাডি সার্কেল শাহরিয়ার পল্লব ও আব্দুল্লাহ হক, নির্বাহী প্রধান (গবেষণা) আলম শিহাব, রিয়ান আল ইসলাম রিশাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শান্তিজুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আলী তওফিক, স্কুল ইভেন্টস সম্পাদক সাফউল আলম শাদ, ওয়ার্কশপ ও অলিম্পিয়াড সম্পাদক অনন্যা সোহেলী ও সৌরভী সাহা, বৈজ্ঞানিক রচনা বিষয়ক সম্পাদক জেড এম তৌহিদুল ইসলাম শিজন।