১১ আগস্ট ২০২০


শোক দিবসে জেলা আ’লীগের কর্মসূচি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকাল ৮টায় সিলেট জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ, ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা।

পরদিন ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস পালনে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে রয়েছে দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন।

পরে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস পালনে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে রয়েছে শুক্রবার বাদ জুম্মা সিলেট কালেক্টরেট জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ, বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা।

তবে সকল কর্মসূচী স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

শেয়ার করুন