২৬ সেপ্টেম্বর ২০১৭


ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করছে সিসিক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর ফুটপাতে পথচারীদের নির্বিঘ্নে চলাচল জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া এ অভিযান শুর হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের মেয়রসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিসিকের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল পরিমাণ আইন শৃংখলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। অসংখ্য পরিচ্ছন্নতা কর্মীরা হকারদের দখলকৃত অবৈধ স্থান থেকে মালামাল উচ্ছেদ অভিযান কার্যক্রম সফল করছেন।

উল্লেখ্য, এর আগে অসংখ্যাবার সিলেট সিটি কর্পোরেশন হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সর্বশেষ আদালতের নির্দেশে হকার উচ্ছেদ পরিচালনা করা হয়। তবে দুস্কৃতিকারীদের ছত্রছায়ায় আবারও নগরীর ফুটপাত দখল করে হকাররা।

 

 

(আজকের সিলেট/২৬ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন