২ আগস্ট ২০২০


ওসমানীনগরে ইউএনও-সাংবাদিকসহ করোনায় নতুন আক্রান্ত ৫

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক সাংবাতিকসহ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫ জন। সিলেট ওসমানী হাসপাতাল ও শাবি’র পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই ৫জনের করোনা পজেটিভ বলে ধরা পড়ে।

আক্রান্তরা হলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকতা মোছা. তাহমিনা আক্তার, ওসমানীনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল মতিন (৩৮), তাজপুর মোল্লাপাড়া গ্রামের ইর্শাদ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী তবারক আলী (৮০), তবারক আলীর স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী মাহমুদা বেগম (৭০) ও ওসমানীনগরের সুহেল আলী।

ওসমানীনগর করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধূরী বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন