দিরাই প্রতিনিধিঃ ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যার কারণে প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) করিমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত পানি বন্দী মানুষের খোজ-খবর নেওয়ার পাশাপাশি সরকারি এাণ বিতরণ করা হয়।
এাণ বিতরণকালে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সংরক্ষিত মহিলা সদস্য রিমা চৌধুরী, ইউপি সদস্য আব্দুর রব রিপন, সুকেশ বর্মন, জাবিনুর চৌধুরী জাবেদ, রুবেল মিয়া প্রমুখ।