১৩ জুলাই ২০২০


দিরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

শেয়ার করুন

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমরুননেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
 
করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম জানান সর্দি-জ্বর নিয়ে করোনা পরিক্ষা করালে গত (৯ জুলাই) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। আইসোলেশনে থাকা অবস্থায় আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন ।
 
কমরুননেছা দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত ওয়াছির মিয়ার স্ত্রী।
 
করোনায় আক্রান্ত হয়ে কমরুননেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সফি উল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজ সম্পন্নে গঠিত কমিটি কমরুননেছার দাফন করবে।

শেয়ার করুন