৮ জুলাই ২০২০


সিলেটে করোনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠার পিতৃবিয়োগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা উপদেষ্টা ড. ইনামুল হক চৌধুরীর পিতা মুজিবুল হক চৌধুরী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার ভোর রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমের নামাজের জানাজা বাদ জোহর মানিক পীর মাজারে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে সেখানেই তাকে দাফন করা হবে।

গত কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে বাবা মুজিবুল হক চৌধুরী ও তার মা ফাতেমা রওশন আরা চৌধুরীসহ হাসপাতালে ভর্তি হন ড. ইনামুল হক। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার এপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তার বাবা মুজিবুল হক চৌধুরীকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার ভোররাতে তিনি ইন্তেকাল করেন।

শেয়ার করুন