৪ জুলাই ২০২০


সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে শেরপুর ও কাগজপুর সেতু জরুরি মেরামত কাজের জন্য দুই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
 
গতকাল শুক্রবার (৩ই জুলাই) ভোর ৬টা থেকে উক্ত দুই সেতুতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। কাজ শেষ হবে আগামী ৭ জুলাই ভোরে।
 
মেরামত কাজ চলাকালে মহাসড়কের এ অংশে সব ধরণের যান চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
 
মেরামত কাজ চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সব ধরনের যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন