৩ জুলাই ২০২০


মৌলভীবাজারে করোনা ও উপসর্গে পুলিশসহ দুজনের মৃত্যু

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন পুলিশের অবসরপ্রাপ্ত এসআই মহসিন রেজভি (৬৫)। এছড়া উপসর্গ নিয়ে মারা গেছেন হাফিজ মোহাম্মদ (৯০) নামে একজন। মহসিন রেজভি শহরের রঘুনন্দনপুর এলাকার মৃত সামাদ ভূইয়ার ছেলে। আর হাফিজ মোহাম্মদ কুলাউড়া উপজেলার মরিচা গ্রামের মৃত সরফত মোহাম্মদ এর ছেলে।

বৃহস্পতিবার জেলার সদর হাসপাতালে করোনা আইসোলেশন বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারা।

হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ৬৫ বছর বয়সী মহসিন রেজভি। এর আগে থেকে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালের করোনা ইউনিটে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু দ্রুত অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

শেয়ার করুন