১ জুলাই ২০২০


কানাইঘাটে যাত্রীবাহী বাস খাদে, আহত ৯

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ রোডে কানাইঘাট এলাকায় ১৭ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ৯জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কানাইঘাট সড়কের বাজারের পূর্ব রামপুর ছত্রনগর স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্র্ববর্তী খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, সিলেট টু জকিগঞ্জ রোডে এই দুর্ঘটনাটি ঘটে। ওই রোডের কানাইঘাট সড়কের বাজারের পূর্ব রামপুর ছত্রনগর স্কুলের সামনে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

শেয়ার করুন