২৩ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : গত বৃহষ্পতিবার হিউম্যানিটি ফর রোহিঙ্গা’র সিলেট থেকে টেকনাফ অভিমুখে রোডমার্চ রশিদপুর আটকে দেয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন সংগঠনটির আহ্বায়ক ও সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।
রোববার সকাল ১১টায় টায় নগরীর জিন্দাবাজারস্থ গোল্ডেন সিটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হইবে।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
(আজকের সিলেট/২৪ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)