শুক্রবার বিকেলে সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দের সহযোগিতায় দিরাই উপজেলার কর্ণগাও বাজার, বদলপুর বাজার, সাদিরপুর বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে সাত শতাধিক মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ রুবেল মিয়া, সিনিয়র সহ সভাপতি আলী হোসেন তালুকদার, সহ সভাপতি সুফল মিয়া, সহ সভাপতি আছকির মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান গোলাপ, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অরুন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক খিজির হোসেন, সহ সাংগঠনিক ইছমত মিয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক মুহিবুর রহমান তালুকদার, সহ শিক্ষা সম্পাদক ফরহাদ চৌধুরী, প্রকাশনা বিষক সম্পাধক সহিবুর রহমান তালুকদার, সহ দপ্তর সম্পাদক আলমগীর খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ মিয়া প্রমুখ।