১৩ জুন ২০২০


শামসুদ্দিন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ১৩ করোনা রোগী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : রেড জোন সিলেটে করোনা আক্রান্ত আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তারা সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ও এইচডিইউতে ভেন্টিলেটরে চিকিৎসাধীন।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. জন্মময় দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে বর্তমানে ৪১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। করোনা সন্দেহে ভর্তি আছেন ২৩ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে হাসপাতালের আইসিইউতে ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। এ ১৩ জনেরই অবস্থা সংকটাপন্ন।

এছাড়া গত দুই দিনে চারজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এরমধ্যে বৃহস্পতিবারতিনজন ও শুক্রবার ভোর রাতে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ পর্যন্ত মারা যাওয়াদের ৩৩ জনই সিলেট জেলার। চারজন সুনামগঞ্জের, হবিগঞ্জের তিনজন ও মৌলভীবাজারের চারজন।

শেয়ার করুন