১২ জুন ২০২০


বালাগঞ্জে উজিয়ালপুর স্কুলের ম্যানেজিং কমিটি পুনঃগঠন

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের অন্ততর্গত ১১৮ নং উজিয়াল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনঃগঠন করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে এক সভায় সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বকুলকে সভাপতি ও সমাজসেবক সজল চন্দ্র ধরকে সহ-সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সচিবের দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিপদ আচার্য্য।

কমিটির অন্য সদস্যরা হলেন- সম্মানিত সদস্য হেনা বেগম, শাহানা আক্তার কলি, বিদুৎসাহী সদস্য (পুরুষ) বাদল চন্দ্র পাল, বিদুৎসাহী সদস্য (মহিলা) সুবর্ণাসম, সদস্য ইউপি সদস্য মজনু মিয়া, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আর্ণি ধর, ও ভুমিদাতা সদস্য আব্দুস সামাদ বাবুল।

শেয়ার করুন