৯ জুন ২০২০


চুনারুঘাটে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট সুতাং নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আকল মিয়া (৫২) উজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের সাবেক মেম্বার জাহির মিয়ার বড় ভাই।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুতাং নদী থেকে স্থানীয় লোকজন, চুনারুঘাট পুলিশ ও ফায়ার সার্ভিসের নেতৃত্বে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টায় আকল মিয়া ওই নদীতে মাছ ধরতে গেলে তিনি নদীতে জাল ফেলে নদীতে ঝাঁপ দিলে তিনি আর উঠে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানা ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন