৫ জুন ২০২০
ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের আরো ২১ ব্যক্তি সুস্থ হয়ে ওঠেছেন। তারা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৪ জনে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চত হওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটজুড়ে সুস্থ হয়েছেন ২১ ব্যক্তি। তন্মধ্যে সিলেট জেলার ৩ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।
গত ১০ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত তথ্যানুসারে, করোনা থেকে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৫৬ জন ও হবিগঞ্জের ১১৭ জন সুস্থ হয়েছেন।