৩ জুন ২০২০


ধর্মপাশায় সুস্থ হয়ে উঠছেন বেশিরভাগ করোনা রোগী

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জনের মধ্যে ১২জনই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে কারও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত নয়জনসহ মোট ৩৩জনের নমুনা সংগ্রহ করে গত সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ইমেইলের মাধ্যমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকারকে ফলাফল পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে
বলেন, ‘এ উপজেলায় কোভিড–১৯ আক্রান্ত হয়েছিলেন ১৫জন।গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ জন।’

তিনি জানান, আক্রান্ত নয়জনসহ মোট ৩৩জনের নমুনা সংগ্রহ করে গত সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল।এর মধ্য ৩১জনের ফলাফল নেগেটিভ এসেছে।এর মধ্যে আক্রান্ত সাতজনের দ্বিতীয় দফার নমুনা পরীক্ষাও নেগেটিভ এসেছে। যে দুজনের ফলাফল এখনো আসেনি তাঁরাও আক্রান্ত ছিলেন। সুস্থ হয়েছেন কিনা জানার জন্য দ্বিতীয় দফায় তাঁদের নমুনা পাঠানো হয়েছিল।

শেয়ার করুন