১ জুন ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম, বালাগঞ্জের ঐতিহ্যবাহী হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসা এবং মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আনওয়ারুল হক চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ভোর ৪টা ৫০মিনিটে সুলতানপুরস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা বিকাল ২টায় সুলতানপুর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রখ্যাত এ আলেমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।