৩১ মে ২০২০


জকিগঞ্জে একই পরিবারের ৯ জন করোনায় আক্রান্ত

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে একই পরিবারের ৯ সদস্যসহ ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পরিবারের ৯ সদস্য।

শনিবার তাদের করোনা শনাক্ত হয়। তবে কারো তেমন কোনো উপসর্গ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী তাজুল ইসলাম সুমন জানান, ২৮ মে জকিগঞ্জ থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ এসেছে শনিবার রাতে।

শনিবার রাত পর্যন্ত জকিগঞ্জে মোট ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী, ব্যাংকার, পুলিশ, পল্লী বিদ্যুতকর্মী ও গৃহবধূ রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন