২১ সেপ্টেম্বর ২০১৭


হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাসের ধাক্কায় মতাই মিয়া নামে (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীকুট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার জাজিউতা গ্রামের মরম আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

(আজকের সিলেট/২১ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন