২১ মে ২০২০


ওসমানীনগরে শিশুসহ দুই জনের করোনা পজেটিভ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে নতুন করে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাদের একজন দুলিয়ারবন্দে গাজীপুর ফেরত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রিকশা চালক হাবিব মিয়া। আর অপর জন হলো পল্লী বিদ্যুতের করোনা আক্রান্ত লাইন টেকনিশিয়ানের ১১ বছরের শিশু। এনিয়ে ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ওসমানীনগরের অতিরিক্ত দায়িত্বে) ডা. এসএম শাহরিয়ার বলেন, ই-মেইলের মাধ্যমে আক্রান্তদের তথ্য আমাদের জানানো হয়েছে। পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানের বাসভবন ইতিমধ্যে লকডাউন করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাঁও) গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তি প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ৫ মে গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের ২৪ বছর বয়সী ঢাকা ফেরত এক যুবকের সনাক্ত হয়। ১৫ মে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ওসমানীনগর খাশিকাপন জোনাল অফিসে একজন লাইন টেকনিশিয়ানের করোনা ভাইরাস ধরা পড়ে।

শেয়ার করুন