১২ মে ২০২০


সুনামগঞ্জে দুঃস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে ৩০০ জন দুঃস্থ ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে (কেভিড-১৯) করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব জনিত ত্রান সামগ্রী সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১১ই মে) অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট এনামুল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম, উপজেলা আভি কর্মকর্তা অরুণ কান্তি পাল, সাবেক উপজেলা আভি কর্মকর্তা এম এ আলী, আনসার ও ভিডিপি সুনামগঞ্জ সদর উপজেলা ইন্সট্রাক্টর আব্দুল ওয়াহাব।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন, মনিটরিং মাঠকর্মী, ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী, আনসার কমান্ডার এবং ভিডিপি সদস্য ও সদস্যা, স্থানীয় গনমাধ্যমকর্মী সহ প্রমুখ।

বিতরণ কালে প্রধান অতিথি আনসার ও ভিডিপি সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট এনামুল খান বলেন, করানা ভাইরাস প্রতিরোধে সকলকে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরিধান করা, জটলা না পাকানো, পরিষ্কার পরিছন্নতা, সচেতনতা বজায় রাখতে হবে। এলাকার মানুষকে সচেতন করার আহবানও জানান তিনি।

শেয়ার করুন