৯ মে ২০২০


গোয়াইনঘাটে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় আকনু মিয়া (৭৫) নামে করোনা ভাইরােস আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ধরমগ্রামের বাসিন্ধা।

শুক্রবার মধ্যরাতে নিজ বাড়িতে তিনি মারা যান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বর, স্বর্দি ও কাশি নিয়ে গত ২৬ এপ্রিল জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আকনু মিয়া। সেখানে থেকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে নমুনা পরীক্ষার জন্য রেখে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার পরীক্ষার ফলাফলে দেখা যায়, আকনু মিয়ার করোনা পজিটিভ।

স্থানীয়রা জানান, করোনা আক্রান্ত জানার পর উপজেলা প্রশাসন বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও গ্রামের একটি মসজিদসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করে। এর পর শুক্রবার রাতে তিনি মারা যান।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল গোয়াইনঘাট উপজেলায় প্রথম এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ওই যুবক ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে এলাকায় আসেন।

শেয়ার করুন