১ মে ২০২০
জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা’র জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জীবনজ্যোতি নগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্কুলের ১০ বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠান করার লক্ষ্যে নিজেদের মধ্য থেকে ২১-হাজার টাকা চাদা তুলে সম্প্রতি। অতঃপর করোনা ভাইরাসে দেশের এই ক্রান্তিলগ্নে স্কুলের শিক্ষকদের পরামর্শ নিয়ে সেই টাকা দিয়ে অত্র অঞ্চলের গরিব অসহায় ৩০-পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
প্রাক্তন শিক্ষার্থীদের সম্মতিক্রমে এই মহতি কাজের উদ্যোগ নেন খায়রুল খান, আজিম উদ্দিন, সুহেল রানা, জাবেদ ও ফখরুল ইসলাম।
ত্রাণ বিতরণের প্রস্তুতকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুর রহমান, সহকারী শিক্ষক জালাল খান।বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ফখরুল ইসলাম, অভিভাবক সদস্য নজরুল ইসলাম ও এলাকার পরিচিত মুখ আব্দুল হক।