২৬ এপ্রিল ২০২০


স্মার্টফোন ব্যবহারেই দূর হবে করোনা!

শেয়ার করুন

তথ্য-প্রযুক্তি ডেস্ক : সারা বিশ্বকে গ্রাস করেছে করোনা ভাইরাস। এই মরণঘাতি ভাইরাস থেকে মানবজাতিকে রক্ষা করতে দিশে পাচ্ছে না বিশেষজ্ঞরা। নানা সময় নানান ব্যক্তি ও প্রতিষ্ঠান এর থেকে পরিত্রাণ পেতে নানা পরামর্শ দিচ্ছেন।

এবার নতুন পরামর্শ নিয়ে হাজির হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির বিগ ডেটা ইন্সটিটিউট। তারা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসকে তথ্য দিয়েছে যে, সারা বিশ্বের ৮০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী যদি ‘কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ’ ব্যবহার করে তবে দ্রুত করোনাভা ইরাসকে বিদায় জানানো সম্ভব হবে।

আশেপাশে থাকা কোনো ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত কিনা, আক্রান্ত ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিলেন এবং কারা তার সংস্পর্শে এসেছিলেন তা কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের মাধ্যমে জানা যায়।

তাদের যুক্তি, ইবোলা মহামারী ঠেকাতেও একই ধরণের অ্যাপ ব্যবহার করা হয়েছিলো। যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তবে অ্যালার্ট পাঠিয়ে তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে সতর্ক করতে পারবেন। এতে সেই ব্যক্তি সতর্ক হয়ে করোনা টেস্ট করতে পারবে বা আইসোলেশনে থাকতে পারবে।

কীভাবে অ্যাপটি ডেটা নেবে তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসতে পারেনি উন্নত দেশগুলো। স্মার্টফোন থেকে ডেটা নিতে যেসব প্রযুক্তি ব্যবহার হচ্ছে বা ভবিষ্যতে হবে সেগুলো হলো- জিপিএস স্যাটেলাইট লোকেশন ডেটা।

শেয়ার করুন