২৫ এপ্রিল ২০২০


কৃষক আব্দুল শহিদের ধান কেটে দিল বায়ান্ন-একাত্তর সংস্থা

শেয়ার করুন

জাকির মনির, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আব্দুল শহীদ এর ধান দিন ব্যাপি কেটে দিলেন বায়ান্ন একাত্তর সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যরা।
মৌলভীবাজার জেলার  করোনা মহামারি পরিস্থিতির মধ্যে গ্রামের কৃষকরা ধান কাটা নিয়ে যখন বিপাকে সেই সময় কৃষকের পাশে দাড়ালো সামাজি সংগঠন “বায়ান্ন একাত্তর সমাজ কল্যাণ সংস্থা”। বায়ান্ন একাত্তর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ইমরান এইচ রনি, শেখ আলতাব হোসেন, শেখ ইকবাল হোসেন, মান্না, সিবলু, সাদিক, শাহীন, মইবুল, নাজিম, জীবান, শেখ সিবলু সহ অনেকেই।

শেয়ার করুন