২৩ এপ্রিল ২০২০


গৃহবন্দি মানুষের পাশে সামাজিক সংগঠন সৃজনশীল বন্ধুমহল

শেয়ার করুন

রাজনগর প্রতিনিধিঃ আজ থেকে দুই যুগ পূর্বে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে গড়া সামাজিক সংগঠন ‘সৃজনশীল বন্ধুমহলের’ উদ্যোগে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন করোনা ভাইরাস সংক্রমণের জন্য গৃহবন্দী ৮০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সৃজনশীল বন্ধুমহলের উদ্যোক্তাদের পক্ষে ও আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, মাহমদ মিয়া, জিতু মিয়া, কবিন্দ্র চন্দ্র দাস খোকন, সমাজ কর্মী আলী আহমদ, মুক্তাদির মিয়া, যুবলীগ নেতা জুবের আহমদ, মুক্তাদির আহমদ প্রমুখ।

সৃজনশীল বন্ধুমহলের পক্ষ থেকে জনাব জুনেদ আহমদ সমাজের বিত্তবান সবাইকে এ মহাসংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ও সৃজনশীল বন্ধুমহলের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন