উল্লেখ্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের ২৭ তারিখ থেকে অতিবৃষ্টি শুরু হতে পারে। এতে হাওরে পানিবৃদ্ধি করে অকাল বন্যার সৃষ্টি হবে। যদি এমনটা হয় তাহলে হাওরের সকল ধান পানিতে তলিয়ে যাবে। তাই যতদ্রুত সম্ভব আগামী ২৭ তারিখের ভিতরে হাওরের পাঁকা ধান ঘরে তোলার দিক-নির্দেশনা দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
ধান কাটায় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা যুবলীগ নেতা পাবেল আহমদ, ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সোহেল, সহ সভাপতি ইজহারুজ্জানামান, আবাব আহমদ, দপ্তর সম্পাদক জুয়েল দাস, সাংগঠনিক সম্পাদক সমিরন দাস সুবির, ছাত্রলীগ নেতা সাদিকুল, আদনান হোসেন, শহিদুজ্জামান রেজা, মিজান, জুয়েল রানা, সোহান, রুম্মান সহ প্রমুখ।