২২ এপ্রিল ২০২০


গ্রীস প্রবাসী তু‌হিন আহ‌মেদের অনুদা‌নে খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ বি‌শ্বে মহামারী আকার ধারণ ক‌রে‌ছে ক‌রোনা ভাইরাস (কো‌ভিড-১৯)। এর প্রভাব প‌ড়ে‌ছে বাংলা‌দে‌শেও। প্রাণঘ‌াতী এ ভাইরাস থে‌কে রক্ষা পে‌তে মানুষ আজ গৃহব‌ন্দি। ক‌রোনার জন্য কর্মহীন হ‌য়ে প‌ড়ে‌ছেন শ্রমজীবী, মধ্য‌বিত্তসহ খে‌টে খাওয়া মানুষ। এই মহাসংক‌টে বিপা‌কে প‌ড়ে‌ছেন এ সকল লোকজন।
 
এসব কর্মহীন অসহায় মানু‌ষের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছেন দ‌ক্ষিণ সুনামগঞ্জ উপ‌জেলার মুক্তাখাই গ্রা‌মের গ্রীস প্রবাসী তু‌হিন আহ‌মেদ।
 
উনার ব্যক্তিগত অনুদা‌নে তৈল, ডাল, ‌পিঁয়াজ, ময়দা, আলু বিতরণ করা হয় দ‌ক্ষিণ সুনামগঞ্জ উপ‌জেলার শিমুলবাঁক ইউনিয়‌নের মুক্তাখাই গ্রা‌মের ১০০টি প‌রিবা‌রের ম‌ধ্যে।
 
আজ বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী মুক্তাখাই গ্রা‌মে বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে এসব খাদ্য সামগ্রী একশত’টি প‌রিবা‌রের ম‌ধ্যে পৌঁ‌ছে দেওয়া হয়।

শেয়ার করুন