১৯ এপ্রিল ২০২০


সিলেটে আরও ১ জন করোনা রোগি শনাক্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃসিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন রোগী শনাক্ত হয়েছেন। আজ রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে ওই ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

জানা গেছে, ৩৭ বছরের ওই যুবকের বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা। গত বৃহস্পতিবার তার শরীরে করোনাভাইরাাসের উপসর্গ দেখা দিলে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।

শেয়ার করুন