১৮ এপ্রিল ২০২০
আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সুনামগঞ্জ সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লকডাউনে থাকা বিপদগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (১৮ই এপ্রিল) বাংলাদেশি অধ্যুষিত শারজাহের মুসাল্লাহ পার্ক, রোলা বাংলা বাজার ও নাব্বা এরিয়াতে ৫১ জন মানুষের মাঝে, চাউল, ডাল, তৈল, পেয়াজ, আলু, মুড়ি মিলিয়ে প্যাকেট করে খাদ্য বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী সুনামগঞ্জ সমিতির প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম, সভাপতি হাজী শফিকুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ, ও শুভাকাঙ্ক্ষী হাজী আনোয়ারুল হক প্রমুখ।
প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম বলেন, আল্লাহর রহমতে মহামারী করোনা ভাইরাসে বিপদে থাকা মানুষদেরকে কমপক্ষে বিশ দিনের খাবার হাতে তোলে দিতে পেরেছি। বিত্তবান ও সামর্থবানরা করোনার মহা বিপর্যয়ে এগিয়ে এসে কষ্টে থাকা প্রবাসীদের পাশে দাড়ালে খুব ভাল হত। এছাড়া আজকের খাদ্য সামগ্রী বিতরণে দুবাই আবিরের বিশিষ্ট ব্যাবসায়ী এম ইলিয়াস চৌধুরী ও শারজাহহের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ারুল হককে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে প্রার্থনা করি পৃথিবীর এই করোনা নামক মহামারী থেকে মানব জাতিকে রক্ষা করেন।