৮ এপ্রিল ২০২০
বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলায় হাজী মোঃ ছাইম উল্ল্যা স্মৃতি কল্যান ট্রাষ্ট কতৃক ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল ৮ এপ্রিল বুধবার বিকালে বালাগঞ্জ সদরস্থ গোপকানুতে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আহমদ আলী বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সমাজসেবী আজমল বেগ, পূর্বগৌরিপুর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান খলকু, সমাজকর্মী মাহমদ মিয়া, শাহজাহান মিয়া,আনছার মিয়া।
খাদ্যসামগ্রীতে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলু, ২ কেজি পিয়াজ ১ কেজি ছানা, ১ লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, ১টি লাক্স সাবান ছিল। সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, মহামারী করোনা ভাইরাসের কারনে সারাবিশ্ব আজ চিন্তিত। অনেকেই ইতিমধ্যে প্রান হারিয়েছেন তাদের বিদ্রোহী আত্মার শান্তি কামনা করি। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থ্যতার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আমাদের সবাইকে সচেতন হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান সহ সামাজিক চলাফেরা করতে হবে। সরকারের নির্দেশাবলী মেনে চলতে হবে। এই ট্রাষ্ট্রের একটি মহতি অনুষ্টান আয়োজন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, বিত্তশালীরা অসহায় শ্রমজীবিদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হবে।